March 11, 2026

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ দেখতে এলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একটু পর মাঠে নামবে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

আর এই ম্যাচ মাঠে বসে দেখতে টসের আগেই উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে উপস্থিত রয়েছেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এদিকে, সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *