July 1, 2026

দেশের ৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট জেলার কিছু এলাকায় আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এ সতর্কবার্তা দিয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে।

সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পৃথক আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার বিকেল ৫টার মধ্যে নওগাঁ, বগুড়া ও পঞ্চগড় জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রাইমসের পক্ষ থেকে সতর্ক করে আরও বলা হয়েছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *