রাঙ্গুনিয়ায় সেতু ধ*স, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের জলের প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে।
সূত্রের খবর, শুক্রবার রাতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। রাত থেকে এলাকায় পাহাড়ি ঢলের জলের চাপ বেড়ে যায়। একপর্যায়ে একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেলে পানির স্রোত আরও তীব্র হয়। পরে সেই স্রোতে সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।
সেতু ধসের কারণে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
