July 21, 2026

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,  যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ জারি থাকবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন রাশেদ খাঁন। সেখানে তিনি এ নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *