July 24, 2026

নতুন করে চালু হতে পারে পরিষেবা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পরিষেবা চালু হতে চলেছে আবার নতুনভাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বহু বছরের বন্ধুত্বের অন্যতম প্রতীক কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস কি আবারও যাত্রা শুরু করতে চলেছে? এই প্রশ্ন ঘিরেই দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

কারণ, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর আবেদন জানিয়েছে। ঢাকা প্রশাসনের দাবি, দুই দেশের সম্পর্ক ও সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাই সীমান্ত পেরিয়ে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক করার এখনই উপযুক্ত সময়।

এই আবেদন পাওয়ার পরই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রক বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ব রেলকে সম্ভাব্য পরিষেবা চালুর জন্য প্রাথমিক প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক দিক থেকে সবুজ সংকেত মিললেই রেল পরিষেবা পুনরায় চালু করার পথে আর বড় কোনও বাধা থাকবে না। সব দফতরের অনুমোদন মিললে দীর্ঘ বিরতির পর আবারও কলকাতা থেকে ঢাকার পথে ছুটতে পারে বহু মানুষের আবেগ জড়িয়ে থাকা মৈত্রী এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *