August 8, 2026

প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে স্মৃতির উদ্দেশ্যে উদ্বোধন হবে জাদুঘরের

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলো করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশের সর্বস্তরের মানুষের কাছে আইডল হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুন, গুম, নির্যাতন আর বিরোধী মত দমনের ‘পাওয়ার হাউস’ হিসেবে পরিচিত লাল দেয়ালের গণভবন পরিণত হয়েছে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’।

সব অনিশ্চয়তা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে খুলছে এই জাদুঘরের দ্বার, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিগত স্বৈরশাসকের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই গণভবনের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল ২০২৪ সালের ৫ আগস্ট। 

পরে গণঅভ্যুত্থানের সেই স্মৃতিচিহ্ন, বিপ্লবের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, রক্তমাখা পোশাক, আন্দোলনের ব্যানার-প্ল্যাকার্ডসহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার উদ্যোগ নিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *