September 29, 2026

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

রাঙামাটির কাপ্তাইয়ে সীতাপাহাড়সহ সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। পাশাপাশি বনাঞ্চলে প্রবেশের বিভিন্ন পথে সতর্কতামূলক বিলবোর্ড টানানো হচ্ছে।

বনবিভাগ জানায়, সম্প্রতি সীতাপাহাড়সহ দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়েন। এ ছাড়া চলতি মাসের ২০ তারিখ সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার মারা যান। গত ২৯ আগস্ট সেখানে পথ হারানো চার পর্যটককে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার বলেন, অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের কারণে সাম্প্রতিক সময়ে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপত্তা ও বনাঞ্চল সুরক্ষায় অবাধ প্রবেশ বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *