September 30, 2026

বাংলাদেশে হাম উপসর্গে মৃ*ত্যু ১১০০ ছাড়ালো

বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবারও সরকারিভাবে ৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের দেওয়া
তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *