November 7, 2026

Khabar BD

Bangladesh Updates

মেলান্দহে ট্রাকের ধা*ক্কায় নি*হত ৪, প*লাতক চালক

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বুরুঙ্গা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩), তাঁদের আট মাসের মেয়ে রিফা এবং মোটরসাইকেলচালক লিখন আকন্দ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় স্ত্রী-সন্তান সহ জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন মোরশেদ। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশাচালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলচালক লিখন আকন্দের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। পরে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করেন। তবে চালক কৌশলে পালিয়ে যান। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *