November 13, 2026

Khabar BD

Bangladesh Updates

বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃ*ত্যু ঘুমন্ত শিশুর

বাংলাদেশের রংপুর নগরীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক রাস্তার পাশে থাকা টিনের চালার বসতঘরের ওপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় থাকা ১১ বছরের এক শিশুর। গুরুতর আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা। শুক্রবার ভোর প্রায় চারটে নাগাদ রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম তাসলিমা আক্তার। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। আহত মায়ের নাম আশা বেগম (২৬)। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ট্রাকের নিচ থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তার মাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে নগরীর ভিতরে ঢুকছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের বসতঘরের ওপর উল্টে যায়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও তাঁর সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশের হাতে তুলে দেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *