November 14, 2026

Khabar BD

Bangladesh Updates

খেলাধুলার বিকাশে ১২টি ফুটসাল মাঠ গড়ছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের কাজ শুরু হবে।

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, মিরপুর, বাড্ডা, বারিধারা, বনানী, মোহাম্মদপুর, রায়েরবাজার ও দক্ষিণখানসহ বিভিন্ন এলাকায় এসব মাঠ নির্মাণ করা হবে। প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটি হবে গ্যালারিসহ (টাইপ-এ), চারটি শৌচাগার সুবিধাসহ (টাইপ-বি) এবং একটি শুধু খেলার জায়গা (টাইপ-সি)।

এ ছাড়া মিরপুরের কালশী উড়ালসড়কের নিচের খালি জায়গায় নিজস্ব অর্থায়নে আরও একটি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির। এ জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। ডিএনসিসির তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এর মধ্যে ৩৭টির মালিকানা ও তত্ত্বাবধানে রয়েছে সিটি কর্পোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *