November 15, 2026

Khabar BD

Bangladesh Updates

৬টি জেব্রার বিনিময়ে মিলল তিনটি বাঘ

চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর সাফারি পার্কে ৬টি জেব্রার বিনিময়ে তিনটি বাঘ আনা হয়েছে। সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার শর্তে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে আনা হয়। 

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শন কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, ভোরে তিনটি বাঘ আনার পর থেকেই শারীরিক খোঁজ খবর রাখা হচ্ছে নিয়মিত। বাঘের বয়স মোটামুটি কম তাই বাঘ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। শারীরিক ও প্রজননে সক্ষম বাঘ তিনটি সম্পুর্ন সুস্থ। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে৷ তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে৷ এর আগে, গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। 

জানা যায়, সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *