ঢাকা থেকে চট্টগ্রাম তিন ঘণ্টায় যাবে ট্রেন
ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৩২০ কিলোমিটার। এই দূরত্ব ৮০ কিলোমিটার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি সরকারের তরফ থেকে ঢাকা-চট্টগ্রাম পাঁচ ঘণ্টার ট্রেন যাত্রা তিন ঘণ্টায় নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক কবে নাগাদ এই প্রকল্প চালু হবে— তা নিয়ে সাধারণত মানুষের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে ছয় বছরের মধ্যেই নতুন এই রেল ট্রাকে ছুটবে ট্রেন।
বর্তমানে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে টঙ্গী, ভৈরব ও আখাউড়া হয়ে প্রায় ৩২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। প্রস্তাবিত কর্ড লাইন নির্মিত হলে এই দূরত্ব কমে প্রায় ২৪০ কিলোমিটার হবে। এতে যাত্রার সময় দেড় থেকে দুই ঘণ্টা কমতে পারে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত রেলপথটি ফতুল্লা, শ্যামপুর ও নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লার সঙ্গে যুক্ত হবে। মাঝেখানে শীতলক্ষ্যা নদী পার হতে রেলব্রিজ তৈরি করা হবে। আর উড়াল অংশটি ঢাকা থেকে দাউদকান্দির গোমতী এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে চূড়ান্ত নকশা ও অনুমোদনের পর সুনির্দিষ্ট পথ নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ দিকে হলেও রেল প্রথমে উত্তর দিকে যায়। এরপর দক্ষিণ দিকে যায়। এতেই দূরত্ব বেড়ে যায়। নতুন প্রকল্প এই দূরত্বই কমিয়ে আনার কাজ করবে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, প্রস্তাবিত কর্ড লাইনের দৈর্ঘ প্রায় ৯০ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে পারে ৭৫ হাজার কোটি থেকে ৯০ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ দিকে হলেও রেল প্রথমে উত্তর দিকে যায়। এরপর দক্ষিণ দিকে যায়। এতেই দূরত্ব বেড়ে যায়। নতুন প্রকল্প এই দূরত্বই কমিয়ে আনার কাজ করবে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, প্রস্তাবিত কর্ড লাইনের দৈর্ঘ প্রায় ৯০ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে পারে ৭৫ হাজার কোটি থেকে ৯০ হাজার কোটি টাকা।
রেলওয়ে বাংলাদেশ জানায়, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। তবে নকশার কাজ চলছে। নির্মাণকাজ শুরুর আগে জমি অধিগ্রহণ, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি, অর্থায়ন নিশ্চিত করা এবং প্রশাসনিক অনুমোদনসহ বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।
প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) বিষয় বিবেচনা করছে রেলওয়ে। তবে অর্থায়নের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। প্রস্তাবিত রেলপথটি ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চলাচলের উপযোগী করে নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানা যায়। রেলপথটির নকশায় সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং পরিচালনাগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার রাখার প্রস্তাব করা হয়েছে।
