November 18, 2026

Khabar BD

Bangladesh Updates

ঢাকায় সাত স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগু*ন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত বাড্ডা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, শ্যামলী, বসিলা, মালিবাগ ও রামপুরা এলাকায় এসব ঘটনা ঘটে।

রাত ১১টা ১০ মিনিটের দিকে রামপুরা ব্রিজের কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায়। রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিচে নিক্ষেপ করা হয়।

এ ছাড়া রাতে শ্যামলীতে ককটেল বিস্ফোরণের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বসিলায়ও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুপুরে মালিবাগ চৌধুরীপাড়া ও মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *