February 11, 2026

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, বসেছে ব্যারিকেড

এজেন্সি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দেখা গেছে, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট লোকজনই হাসপাতালে ঢুকতে পারছেন, সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে নিরাপত্তার কারণে ব্যারিকেড বসানো হয়। আশপাশে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না, যাতে রোগী ও তার পরিবারের সদস্যরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নিতে হাসপাতালে যান। তাঁর সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারা হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতালে বেরিয়ে এসে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *