August 1, 2026

ট্রাক-পিকআপ সং*ঘর্ষে নি*হত ৪

বগুড়ার কাহালু উপজেলায় পণ্যবাহী ট্রাক ও মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে আসা একটি পিকআপ নওগাঁ থেকে বগুড়ার দিকে ফিরছিল। পথে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজন নিহত হন।

নিহতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)-এর পরিচয় জানা গিয়েছে। অন্য তিনজনের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে কাহালু থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *