August 18, 2026

কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ৮ রোহিঙ্গা আটক

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-১-এর বাসিন্দা। পুলিশ জানায়, সিলেট নগরের কদমতলী এলাকা থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁদের কানাইঘাটে নেওয়া হয়। পরে দনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল এবং এ উদ্দেশ্যে দিঘিরপাড় ইউনিয়নের সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *