February 12, 2026

আধ ভাঙা রাস্তায় নাজেহাল মানুষ

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলা শহর থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যেন মরণফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। ফলে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। গাড়িতে ঢাকা থেকে ভাঙ্গা গোল চত্বর পর্যন্ত ৯৩ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগে এক ঘণ্টা ২০ মিনিটের মতো। অন্যদিকে ভাঙ্গা থেকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত মাত্র ৩২ কিলোমিটারে লাগে এক ঘণ্টারও বেশি।

জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ সড়কের সংযোগ পর্যন্ত খানাখন্দে ভরে গেছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খানাখন্দের কারণে যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। তবে বড় দুর্ঘটনা না ঘটলেও এ সড়কে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ির দ্বিগুণ সময় লাগছে। মুরাদ হোসেন খান নামে এক যাত্রী জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ। এটি সড়ক নয়, যেন মৃত্যুফাঁদ। যানবাহন চালানো দূরে থাক, হেঁটে চলাচলের অবস্থাও নেই। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চলতে গিয়ে ভয়ে থাকি।

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *