November 25, 2026

Khabar BD

Bangladesh Updates

বৃষ্টির কারণে লবন ব্যবসাতে ঘুরছে চিন্তা

গত দেড় সপ্তাহ ধরে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। লাগাতার বর্ষণ ও চিংড়ি চাষের জমিতে জোয়ারের পানি ঢুকিয়ে ফেলায় বন্ধ হয়ে গেছে চলতি বছরের লবণ উৎপাদন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের তথ্যমতে, গত ১৭ মে থেকে চলতি মৌসুমের লবণ উৎপাদন কার্যক্রম শেষ হয়েছে। এ মৌসুমে ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামা চাষিরা উৎপাদন করতে পেরেছেন ২২ লাখ ৫১ হাজার ৬৫১ মেট্রিক টন। লবণচাষি ও লবণ ব্যবসায়ী রিদুয়ানুল হক বলেন, খরচের চেয়ে বিক্রয় মূল্য কম পাওয়ায় হতাশায় কেটেছে এ মৌসুম।

গত মৌসুমে মণ প্রতি ৪০০-৫০০ টাকা পাওয়ায় সদ্য সমাপ্ত মৌসুমের জন্য লবণের মাঠ ইজারা মূল্য ছিল আকাশচুম্বী। মৌসুমজুড়ে এপ্রিলের শেষের দিকে প্রথম বৃষ্টি হয়। এক বৃষ্টিতে প্রায় ৭ দিন বন্ধ থাকে উৎপাদন। আবার মে মাসের মাঝামাঝি সময় থেকে থেমে থেমে বৃষ্টি চলছে। মৌসুম বন্ধ হলেও উপকূলে চাষিদের কাছে মৌসুমে উৎপাদিত প্রায় ১৪ লাখ মেট্রিক টনের বেশি লবণ মজুত আছে, প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। কিন্তু উৎপাদন খরচ হয়েছে ৩০০-৩৫০ টাকার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *