February 13, 2026

দেশের বাজারে মুরগির দাম ও বাড়ছে আস্তে আস্তে

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। কিছুটা দাম বেড়েছে নদী ও চাষের মাছের। খুচরা বিক্রেতারা জানান, নিম্নচাপের কারণে প্রায় দেড় সপ্তাহ ধরে দেশে বৃষ্টি হচ্ছে। এতে বাজারে মুরগি ও কাঁচামরিচের সরবরাহ কিছুটা কমায় দাম বেড়েছে। উপজেলার বড়তাকিয়া, মিঠাছরা, বড় দারোগাহাটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সে হিসাবে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে ১০-২০ টাকা। তবে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার নুরুল করিম বলেন, ‘কাঁচামরিচের দাম এক ধাক্কায় দেড় শ টাকার মতো বেড়েছে। এক সপ্তাহের বেশি সময় এ দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এটি অস্বাভাবিক। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানো প্রয়োজন। সে হিসাবে কেজিতে ১২০-১৩০ টাকা দাম বেশি রয়েছে। অবশ্য গত সপ্তাহে কাঁচামরিচের দাম আরও বেশি ছিল সে সময় দাম উঠেছিল সর্বোচ্চ ৩০০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *