২৪-২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ
যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও ভিজিটর প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
