June 10, 2026

প্রোটিনের সেরা উৎস দুধ না ডিম?

প্রোটিনের প্রসঙ্গ উঠলে সবার আগে দুটি খাবারের নাম মাথায় আসে- দুধ এবং ডিম। দুটিই সহজলভ্য এবং এগুলো দিয়ে খাবার তৈরি করাও সহজ। সেইসঙ্গে প্রয়োজনীয় অনেক পুষ্টিগুণে ভরপুর। আপনি যদি পেশি গঠনের লক্ষ্যে থাকেন, স্বাস্থ্যকর খাবার বেছে নেন অথবা দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিন বাড়াতে চান, তাহলে এই দুটির মধ্যে অন্তত একটি আপনার খাবারের তালিকায় থাকবেই। কিন্তু কোনটি আসলে সেরা? এই দুটির পরিমাণ যে কতটা কাছাকাছি তা জানলে বেশিরভাগ মানুষই অবাক হবেন। একটি বড় ডিমে প্রায় ৬-৭ গ্রাম প্রোটিন থাকে, যেখানে ২৫০ মিলি দুধে প্রায় ৮ গ্রাম প্রোটিন পাওয়া যায়। শুধুমাত্র প্রোটিনের পরিমাণের দিক থেকে দেখলে, কোনোটিই অন্যটিকে খুব বেশি পেছনে ফেলে না। এই দুটিই সম্পূর্ণ প্রোটিন, যাতে সেই সমস্ত প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা শরীর নিজে তৈরি করতে পারে না।

ফুড রিভিউস ইন্টারন্যাশনাল-এ ২০২৩ সালে প্রকাশিত একটি পর্যালোচনায় দুধ ও ডিমের প্রোটিন নিয়ে আলোচনা করা হয় এবং দেখা যায় যে, এগুলো শুধু পেশি গঠনের চেয়েও অনেক বেশি কিছু করে। উভয়ের মধ্যেই এমন যৌগ রয়েছে যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। দুধের প্রোটিন, বিশেষ করে কেসিন (casein) এবং হোয়ে (Whey), হজমের সময় ভেঙে যায় এবং ক্ষুদ্র অ্যান্টিঅক্সিডেন্ট পেপটাইড নির্গত করে। এই পেপটাইডগুলো ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলকে নিষ্ক্রিয় করে এবং কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। সংক্ষেপে, উভয়ই এমন অ্যান্টিঅক্সিডেন্ট সুবিধা প্রদান করে যা বেশিরভাগ মানুষ কখনও চিন্তাও করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *