July 13, 2026

দুবাইফেরত যাত্রীর কাছ থেকে উ*দ্ধার কোটি টাকার সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম গলিত সোনাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকায় তাঁকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

সূত্রের খবর, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে আসেন শহীদুল আলম। কাস্টমস হলের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ডিজিএফআই সদস্যরা তাঁকে তল্লাশি করেন। তল্লাশিতে তাঁর অন্তর্বাস ও কোমরের বেল্টের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় গলিত সোনা ও সোনার অলংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আটক যাত্রীকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *