জলমগ্ন পরিস্থিতি রাজধানীতে
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রাজধানীতে সকাল থেকেই তীব্র বৃষ্টিপাত হতে দেখা যায়।
টানা বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে জনভোগান্তির সৃষ্টি হয়। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষ, রিকশাচালক, পথচারী এবং শ্রমজীবী মানুষ চড়ম দুর্ভোগে পড়েছেন। আজিমপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
দিনের শুরু ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেকেই থেমে থেমে ভারী বৃষ্টি হয়। সাপ্তাহিক ছুটির কারণে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস-আদালত বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে দোকানপাড়টে মানুষের উপস্থিতি অনেকটাই কম ছিল। তীব্র বৃষ্টির কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে মৌচাক মার্কেটের ভেতরে বৃষ্টির পানি ঢুকে পড়ায় অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়।
