November 28, 2026

Khabar BD

Bangladesh Updates

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আ*গুন

চাঁদপুরে আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও কেউ হতাহত হননি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর স্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, চট্টগ্রাম থেকে আসা ট্রেনটি বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান।

ট্রেনের কয়েকজন কর্মচারীর দাবি, বগির কাছে একটি বোতল পাওয়া গেছে। তাঁদের ধারণা, দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। রেলওয়ে পুলিশ জানায়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার ভোর পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *