July 13, 2026

অবশেষে দেশে ফিরতে চলেছেন তিনি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সত্যি হতে চলেছে জল্পনা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের চিন্তা করছেন।

জানা যায়, হাসিনা ও তার দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। বিতর্কিত ওয়ান-ইলেভেনের সরকারের অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের নির্বাচনে জিতে সরকার গঠনের পর প্রায় দেড় দশক ক্ষমতা আঁকড়ে ছিলেন শেখ হাসিনা।

গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে এত দীর্ঘ সময় রাষ্ট্র চালানোর সময় তার বিরুদ্ধে বিরোধীদের হত্যা, গুম, নির্বিচারে কারাবন্দি রাখা, নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ ওঠে। গত দুই বছরের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকার। এমন সময় শেখ হাসিনার ফেরার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে। অন্যদিকে, এর মাধ্যমে ভারতের সঙ্গে টানাপড়েনে থাকা সম্পর্কের উন্নতি হতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *