July 22, 2026

বাড়িতেই ই*য়াবা-হে*রোইনের সহ আ*টক ৩

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকায় বাড়িতে ইয়াবা ও হেরোইনের খুচরা বিক্রির অভিযোগে চিহ্নিত মাদক কারবারি হাসি (৩৫), তাঁর স্বামী সিজন মিয়া এবং তাঁদের এক আত্মীয় আশিক মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের তথ্য ও সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় বাড়ি থেকে ১০০ পুরিয়া হেরোইন, ১১০টি ইয়াবা এবং ১ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধৃতদের বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। এতে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা বেড়েছে।

ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, স্থানীয় নারীদের অভিযোগের ভিত্তিতে তাঁরা ঘটনাস্থলে গেলে হাসি জানালা দিয়ে মাদক ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে মাদক উদ্ধার করে তিনজনকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *