August 26, 2026

নৃ*শংস চার মৃত্যুর ঘটনার পর রংপুরের পুলিশ কমিশনারকে বদলি

রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্বের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আবদুল মাবুদ। দায়িত্ব গ্রহণের মাত্র ১৩ দিনের মধ্যেই তাকে অন্যত্র বদলি করা হলো।

সম্প্রতি রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়। ঘটনাটির তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের ওপরও নজর ছিল।

গত ২৩ আগস্ট এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছিলেন তৎকালীন রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদ। তিনি জানিয়েছিলেন, চারজনের মৃত্যুর ঘটনায় দুজন যুবককে আটক করা হয়েছে।News

সংবাদ সম্মেলনে ঘটনার ভয়াবহতা তুলে ধরার সময় আবদুল মাবুদ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে কাঁদতেও দেখা যায়।

নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মাহবুবুর রশিদ এর আগে পুলিশের বিশেষ শাখায় ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রংপুর মহানগর পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *