সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে বাস দিল পূবালী ব্যাংক
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি এ উদ্যোগ নিয়েছে। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বাসটি হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বাসটি ব্যবহার করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়ার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
