September 18, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

১৭ সেপ্টেম্বর ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তাঁর পূর্ণ নাম নরেন্দ্র দামোদরদাস মোদী। ১৯৫০ সালের এইদিনে তিনি ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন।

বৃহস্পতিবার ​শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।”

এর জবাবে এদিন রাতেই নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *