September 24, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ৮০ লক্ষ বাংলাদেশি কর্মরত থাকায় সংঘাতের প্রভাব বাংলাদেশে সরাসরি পড়ছে। হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজগুলোর চলাচল এবং ভবিষ্যতে জ্বালানি সংকট এড়ানোর বিষয়েও ইরানের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং প্রয়োজন হলে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *