September 29, 2026

জমকালো আয়োজনে বি.কে কর্পোরেট সল্যুশনের যাত্রা শুরু

হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬ আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় নাম ব্লু বার্ড ইভেন্টসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো বি.কে কর্পোরেট সল্যুশন। জমকালো এই আয়োজন নানা কারণে হয়ে উঠেছিল বছরের অন্যতম ফ্যাশন ইভেন্ট।

হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬-এ যোগ দিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ফিলিপাইনের তারকা হেয়ার এক্সপার্ট অ্যাঞ্জেলো জাস্টিন। যিনি ১৯৯৪-এ মিস ইউনিভার্স জয়ী সুস্মিতা সেনের অফিসিয়াল হেয়ার স্টাইলিস্ট ছিলেন।

এছাড়াও অংশ নিয়েছিলেন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডগুলোর প্রশিক্ষণ বিশেষজ্ঞ নাকরিন ও বাংলাদেশের স্বনামধন্য হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম।

তারা সারাদেশ থেকে প্রায় তিনশ’ শিক্ষার্থীকে দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন।

ফ্যাশন শো, নাচ আর গুণীজন সংবর্ধনার মাধ্যমে গতকাল শনিবার সন্ধ্যার পুরো আয়োজন হয়ে ওঠে অনন্য। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। এছাড়া মাকে নিয়ে উপস্থিত ছিলেন আয়োজক সুমাইয়া নূর নীলিমা।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি পেশাজীবীদের মধ্যে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন আয়োজকরা।

ব্রাইডাল থিমের ফ্যাশন কিউতে শো স্টপার ছিলেন ব্লু বার্ড ইভেন্টসের শুভেচ্ছাদূত জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। ইমু হাশমির কোরিওগ্রাফিতে বৈচিত্র্যময় ‘ফ্লাওয়ার পাওয়ার’ থিমে শো স্টপার হয়ে মঞ্চ আলোকিত করেন তানজিয়া জামান মিথিলা।

পুরো শোয়ের হেয়ার স্টাইল এ মেকাপের দায়িত্বে ছিলেন কাজী কামরুল ইসলাম। মেহাজাবীন চৌধুরীর জমকালো নৃত্য দিয়ে শেষ হয় আয়োজনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *