November 11, 2026

Khabar BD

Bangladesh Updates

আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হ*ত্যা মামলার আসামি

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এ এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম মো. কাউসার মিয়া।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ জানান, হত্যা মামলার সাক্ষী উপস্থিত না থাকায় মঙ্গলবার শুনানি হয়নি। এ সময় কাউসারকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রাখা হয়েছিল। একপর্যায়ে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা জানান, কাউসারের বাড়ি নেত্রকোনায়। তাঁর বাবার নাম রুকু মিয়া। তিনি দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি। মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য সকালে তাঁকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। কনস্টেবল আরাফাতের পাহারায় তাঁকে আদালতে তোলা হয়েছিল। পরে সুযোগ বুঝে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *