ঢাকার তুরাগ নদে মিলল কথিত হাসিনার ভিডিও ধারণ করা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার দেহ
নিখোঁজের এক দিন পর রাজধানী ঢাকা সংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বলেন, বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সুরির লাশ উদ্ধার করে।
নৌপুলিশ সূত্র জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এ সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। পরে তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তার নাম ফে. লে. (অব) তাহসিফ সৌরি। পিং কে এম এনায়েতুর ঠিকানা- উওরা ১৮ নং সেক্টর করবি ১৪বি। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। যদিও এই তথ্যের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ গণমাধ্যমের হাতে নেই।
