November 4, 2026

Khabar BD

Bangladesh Updates

জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করল চীনা প্রতিনিধিদল

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার সকালে ঢাকার জিয়া উদ্যানে লিউ হাইসিংয়ের নেতৃত্বে সফররত চীনা প্রতিনিধিদল তাঁদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান লিউ হাইসিং। সফরে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *