শ্রীমঙ্গলে ডেল্টা লাইফের ব্যাংকাস্যুরেন্স সম্মেলন অনুষ্ঠিত
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ আয়োজন করেছে। ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম সম্প্রসারণের কৌশল নির্ধারণ, অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ব্যাংক ও বিমা সেবার সমন্বিত সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী ও পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সিইও উত্তম কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি ও সিএফও মিল্টন বেপারী, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তা মো. ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংক ও বিমা সেবার সমন্বয়ের মাধ্যমে গ্রাহকসেবা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
