August 17, 2026

ঘুম জড়ানো ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

ঘুম জড়ানো ভোরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে, ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্বল্পমাত্রার ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছর ঢাকার কাছে নরসিংদীতে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ঢাকাও কেঁপে ওঠে এবং আতঙ্ক তৈরি হয়, হতাহতের ঘটনাও ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *