August 8, 2026

স্থানীয় বাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, ভরিতে বাড়ল ৪,৩৭৪ টাকা

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন্ডের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪,৩৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম সারা দেশে কার্যকর হয়েছে। বাজুসের নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বিক্রি হবে। এর আগে গত শুক্রবার দাম কিছুটা কমানো হলেও, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে পুনরায় দাম বাড়ানো হলো। স্বর্ণের পাশাপাশি দেশীয় বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *