July 26, 2026

মোংলা বন্দরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ এসেছে


এজেন্সি: মোংলা বন্দরে ইন্দোনেশিয়ান কয়লাবাহী জাহাজ এসেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় জাহাজটি ভিড়েছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি রয়েল ইমেজ মোংলা বন্দরে আসে। এরপর বিকেলেই কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) হুসাইন ইমাম জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার চারশ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি রয়েল ইমেজ জাহাজটি এদিন বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর নোঙ্গর করেছে। এরপর কয়লা খালাসের কাজ শুরু হয়। খালাসকৃত কয়লা লাইটারে (কার্গো জাহাজ) করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হচ্ছে। এ লাইটার জাহাজ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আসার পর সেখানকার স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে কেন্দ্রের স্টোরে সংরক্ষণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *