March 2, 2026

মুন্সীগঞ্জের সন্ত্রাসী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী সৈকতকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, আসামি গজারিয়ার হোগলাকান্দি গ্রামের স্থানীয় সন্ত্রাসী লালু বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পরবর্তীতে মুন্সিগঞ্জের গজারিয়ার নিজ বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *