July 29, 2026

মধুমতি ব্যাংকের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন

মধুমতি ব্যাংক পিএলসির ৯৮তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে সালাউদ্দিন আলমগীর (সিআইপি) চেয়ারম্যান এবং মোহাম্মদ ইসমাইল হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় পরিচালনা পর্ষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। পাশাপাশি মোস্তফা কামালকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং এ মান্নান খানকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। নতুন চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী লাবিব গ্রুপের চেয়ারম্যান ও সিইও, যিনি দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে পোশাক, টেক্সটাইল, আইটি ও ব্যাংকিং খাতে সফলতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। বাণিজ্য ও শিল্প খাতে অবদানের জন্য সিআইপি সম্মাননাপ্রাপ্ত সালাউদ্দিন আলমগীর বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালক হিসেবে সক্রিয় রয়েছেন। ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নতুন পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই অভিজ্ঞ নেতৃত্বের হাত ধরে মধুমতি ব্যাংক আর্থিক খাতে স্বচ্ছতা ও সমৃদ্ধির ধারা বজায় রেখে আরও এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *