September 15, 2026

বিয়ে থেকে ফেরার পথে গভীর রাতে মাইক্রোবাস দু*র্ঘটনায় নি*হ*ত ২, আহ*ত ১১

গভীর রাতে চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১১ জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ১১ জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত দুজনের মধ্যে একজন আনুমানিক ২৩ থেকে ২৫ বছর বয়সী তরুণী এবং অন্যজন ৪০ বছরের বেশি বয়সী পুরুষ।

প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *