September 26, 2026

সিএনজির মুখোমুখি সং*ঘর্ষে নি*হত যুবক

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৮) দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্পের এফ-৩০ ব্লকের ‘তিন রাস্তার মাথা’ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাশিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে হাশিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে  থানায় জিডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *