August 3, 2026

শেরপুরে বাস–ট্রাক দু*র্ঘটনায় নি*হত ২

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের চালকের সহকারী নয়ন (৩৮), কাঁচামাল ব্যবসায়ী মাসুদুর রহমান (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ছোনকা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণে বাসটি সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *