August 3, 2026

৮ বছরেও চালু হয়নি নতুন ভবন! বারান্দা-মেঝেতে চলছে রোগীদের চিকিৎসা

আট বছর পেরিয়ে গেলেও খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। ফলে পুরোনো ১০০ শয্যার ভবনেই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা সংকটে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, ১০০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন প্রায় ২৩০ জন রোগী। খাগড়াছড়ির ৯টি উপজেলা ছাড়াও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি এলাকার রোগীরা এ হাসপাতালের ওপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে ৬০০ থেকে ২ হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল সূত্রে খবর, নতুন ভবন চালু না হওয়ায় প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি এবং আইসিইউ, কিডনি ডায়ালাইসিসসহ আধুনিক চিকিৎসাসেবা চালু করা সম্ভব হচ্ছে না।

গণপূর্ত বিভাগ সূত্রে খবর, প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। ২০২৪ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ভবনটি হস্তান্তরের উপযোগী হয়নি। বর্তমানে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

নতুন ভবন চালু হলে আইসিইউ, ডায়ালাইসিস, উন্নত রোগ নির্ণয় ও অন্যান্য আধুনিক স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে বলে হাসপাতাল সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *