August 19, 2026

কলকাতায় হোটেলে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ডে নি*হত ৫ বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বুধবার এ তথ্য জানিয়েছেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ।

নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। তাঁরা হলেন—দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী ও আহমেদ বাবু। বাংলাদেশের উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থল, থানা ও মর্গে গিয়ে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। আগুনে নিহত অন্যদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিহত অন্য চারজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *