July 27, 2026

গভীর নিম্নচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। বর্তমানে এটি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রের খবর, গভীর নিম্নচাপটি সোমবার সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, গভীর নিম্নচাপের বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা কম। তবে উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা কম। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *