July 30, 2026

রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি, কমছে নিম্নচাপের প্রভাব

রাজধানীতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। সাথে বৃষ্টি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, বরিশালসহ দেশের চার বিভাগের বিভিন্ন স্থানে আজ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে সরে দুর্বল হয়ে পড়েছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *