August 10, 2026

এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে

প্রকাশিত হল চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২.২৫%। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এবার ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮৪টি এবং শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। ফলে এবার শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে, আর শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫%, যা গত বছরের ৬৮.০৪%-এর তুলনায় ৩.৯৯% কম। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন, গত বছর যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯% এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮. ২০% এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শেষ হয় ২৪ মে। এবারের পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *