August 10, 2026

বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, কমেছে গড় পাসের হার ও জিপিএ–৫

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। এ বছর পাসের হার কমেছে। আর ২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১.৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩ টি। মোট কেন্দ্র বেড়েছে ২০১ টি। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ৫৭ টি, ২০২৫ সালে ছিল ৪৮ টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬ টি। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ২৯টি, ২০২৫ সালে ছিল ০ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *